পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ আমির হামজা গ্রেফতার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক ব্যক্তি বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড করলিয়ামুরা আশরাফুজ্জামান প্রকাশ জামানের পুত্র আমির হামজা (৫৭)।

2025-12-20T18:33:06+00:00
2025-12-20T18:37:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ আমির হামজা গ্রেফতার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ৬:৩৭ পিএম  (ভিজিট : ২৯১২)
X

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ এক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আটক ব্যক্তি বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড করলিয়ামুরা আশরাফুজ্জামান প্রকাশ জামানের পুত্র আমির হামজা (৫৭)।

গত রাত আনুমানিক ১১টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হরিণখাইয়া ব্রিজ সংলগ্ন শিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বান্দরবান জেলার পুলিশ সুপার আবদুর রহমানের নির্দেশনায় এবং নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন মৃধার তত্ত্বাবধানে, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আনোয়ারুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) সতেজ বড়ুয়া, এএসআই (নিঃ) রঞ্জিত চৌধুরীসহ সঙ্গীয় ফোর্স।

এসময় ডাকাত আমির হামজার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ এবং নয়টি গুলির খোসা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আমির হামজার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





  বিষয়:   আমির হামজা গ্রেফতার  আমির হামজা  অস্ত্র  ডাকাত  বাইশারী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy