ভূঞাপুরে হাদির স্মরণে জামায়াতের আলোচনা ও দোয়া
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:০৪ পিএম (ভিজিট : ৪৫)

X
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে শহীদ শরিফ ওসমান হাদীর স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা আমির আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অতিথি ছিলেন, সাবেক জেলা সেক্রেটারি অধ্যাপক আলহাজ্ব আব্দুছ ছালাম খান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম, রবিউল আলম, উপজেলা সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার হোসেন, উপজেলা শিবির সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।