ঘাটাইলে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে মা-মনি ব্রিকস ফিল্ডের মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট

2025-12-20T20:15:21+00:00
2025-12-20T20:15:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘাটাইলে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:১৫ পিএম   (ভিজিট : ২১৪)
X

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নে মা-মনি ব্রিকস ফিল্ডের মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান।

এছাড়াও আজ শনিবার কলেজ মোড় চত্বরে নিবন্ধনবিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে দুইজনকে জরিমানা করা হয়। মোটরসাইকেল দুটিকে থানা রাখা হয়। 

প্রেস রিলিজ থেকে জানা যায়, উপজেলা রসুলপুর ইউনিয়নে মা-মনি ব্রিকস ফিল্ডের মালিক আইন না মেনে ব্রিকস ফিল্ড পরিচালনা করে আসছে। বিষয়টি উপজেলা প্রশাসন জানার পর ঘটনাস্থলে গিয়ে এ অভিযান পরিচালনা করেন। 

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী  ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy