চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের বিভিন্ন স্থানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপি,

2025-12-20T20:18:33+00:00
2025-12-20T20:18:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:১৮ পিএম   (ভিজিট : ৫২)
X

চট্টগ্রামের বিভিন্ন স্থানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।

শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে, জামাল খান চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)র উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও স্থানে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজার খবর পাওয়া গেছে।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিভিন্ন বক্তারা বলেন, ওসমান হাদি আমাদের দেখিয়ে গেছেন, কীভাবে স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায় ও নীতির পথে চলতে হয় এবং কীভাবে দেশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়।

জানাজা শেষে হাদির শহিদি মর্যাদা এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য ধারণের দোয়া করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy