মণিরামপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

সারাবাংলা

যশোরের মণিরামপুরে অন্ত্রের মূখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। মোটরসাইকেল ও প্রাইভেটকারে আসা ৫-৭ জনের মুখোশধারি ডাকাতদল পরিবারের

2025-12-20T20:20:33+00:00
2025-12-20T20:20:33+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মণিরামপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ১৯০)
X

যশোরের মণিরামপুরে অন্ত্রের মূখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। মোটরসাইকেল ও প্রাইভেটকারে আসা ৫-৭ জনের মুখোশধারি ডাকাতদল পরিবারের সদস্যদের মারধর করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। 

শনিবার দিবাগত রাত চারটার দিকে উপজেলার জলকর রোহিতা দাসপাড়ায় নির্মাল দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত চারটার দিকে কৃষক নির্মাল দাসের বাড়িতে ৫ থেকে ৭ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্র নিয়ে প্রধান ফটক ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করে। সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির প্রতিটি কক্ষে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট চালায়। প্রতিটি কক্ষের আলমারি থেকে টাকা, স্বণার্লংকারসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। এ সময় ডাকাত দলের সদস্যদের হাতে মারধরের শিকার হয়ে গুরুত্বর আহত হন বাড়ির মালিক নির্মল দাস।

নির্মল দাস বলেন, মুখোশধারী ৫ থেকে ৭ জন বাড়ির গেটের তালা ভেঙে ফেলে। এরপর ঘরে ঢুকে মারধর শুরু করলে তিনি চিৎকার দিয়ে পালাতে গেলে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর তার স্ত্রী সুষমা রানীসহ মেয়ে ও ছেলের বউকে মারধর করে। ঘরের আলমারি থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

নির্মল দাসের ভাইপো ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাই স্কুলের শিক্ষক দেবাশীষ বিশ্বাস বলেন, ডাকাতদল বাড়ির অদূরে বাঁশতলায় পাকা রাস্তার উপর প্রাইভেটকার ও মোটরসাইকেল রেখে বাড়িতে প্রবেশ করে। আহত নির্মল দাসকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মণিরামপুর থানা অফিসার ইনর্চাজ (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy