নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল পৌঁনে ৫ ঘটিকায় ঈশ্বরদী উপজেলার রুপপুর

2025-12-20T20:55:27+00:00
2025-12-20T20:55:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৫ পিএম   (ভিজিট : ৬৭)
X

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল পৌঁনে ৫ ঘটিকায় ঈশ্বরদী উপজেলার রুপপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাকশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী সেকেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী টনি বিশ্বাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী হাবিবুর রহমান হাবিবের ছোট ভাই, পাকশী ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহীদ, পাকশী ইউনিয়ন যুবদল নেতা হিটু, পাবনা এ্যাডওয়ার্ড কলেজের সাবেক ছাত্রনেতা পাশা, এ্যাডওয়ার্ড কলেজ ছাত্রদলের ছাত্রনেতা তুহিন প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে ঈশ্বরদী উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী টনি বিশ্বাস বলেন, ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশ ধ্বংসের উন্মাদনায় মেতেছেন। তবে আপনাকে ভারত থেকে বাংলাদেশে এনে আপনার ফাঁসি নিশ্চিত করা হবে। আপনার গুন্ডাবাহিনী দেশের যে কোন স্থানে চাঁদাবাজি অথবা গুন্ডামি করতে লাগলে বাংলাদেশ যুবদল তা শক্ত হাতে প্রতিহত করবে। 

পরিশেষে তিনি পাবনা-৪ আসনে ধানের শীষ কে জেতানোর জন্য দলের মধ্য কার সকল ভেদাভেদ ভুলে সকলকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy