সাতকানিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর)

2025-12-20T20:59:42+00:00
2025-12-20T20:59:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাতকানিয়ায় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৯ পিএম   (ভিজিট : ৫৯)
X

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) আসরের নামাজের পর সাতকানিয়া মডেল হাই স্কুলের মাঠে পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে আয়োজিত বিক্ষোভ মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাতকানিয়া চৌকি আদালত চত্বরে গিয়ে সমাপ্ত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ারুল আলম চৌধুরী, পৌরসভা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, পৌরসভা জামায়াতে ইসলামীর সাবেক আমির এম. ওয়াজেদ আলী ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী।

এ সময় বক্তারা শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। দেশে চিকিৎসার পর গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy