অপারেশন ডেভিল হান্টে একদিনে গ্রেফতার ১৬৫৮

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান চালিয়ে এক হাজার ৬৫৮ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর

2025-12-20T21:05:36+00:00
2025-12-20T21:05:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অপারেশন ডেভিল হান্টে একদিনে গ্রেফতার ১৬৫৮
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৯:০৫ পিএম   (ভিজিট : ১৪৯)
X

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান চালিয়ে এক হাজার ৬৫৮ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর মধ্যে ৮৭৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আজ শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে দেশজুড়ে এ অভিযান শুরু হয়।

শাহাদাত হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে ৭৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া মামলা ও ওয়ারেন্টভিত্তিক অভিযানে আরও ৮৭৫ জনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে ২৪ ঘণ্টায় এক হাজার ৬৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল ও ১৭ হাজার ৯২৩ টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয়।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy