ওসমান হাদিকে নিয়ে যা বললেন তারকারা

বিনোদন প্রতিবেদক

বিনোদন

ওসমান হাদির আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে

2025-12-20T21:33:53+00:00
2025-12-20T21:33:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ওসমান হাদিকে নিয়ে যা বললেন তারকারা
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৩ পিএম   (ভিজিট : ১৬১)
X

ওসমান হাদির আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছে পুরো দেশ। শোকের ছায়া নেমে এসেছে দেশের শোবিজ অঙ্গনেও। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক, ক্ষোভ ও প্রতিবাদের ভাষায় প্রতিক্রিয়া জানাচ্ছেন জনপ্রিয় তারকারা।

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ওসমান হাদির একটি ছবি শেয়ার করে লেখেন, শহীদ ওসমান বিন হাদী আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।

চলচ্চিত্র অভিনেতা সিয়াম আহমেদ হাদি ও তার শিশুপুত্রের একটি ছবি প্রকাশ করে লেখেন, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটা মনে রেখো—শহীদ, বীর শরীফ ওসমান হাদি।

পরে একটি দীর্ঘ পোস্টে তিনি বাকস্বাধীনতা, ভিন্নমত ও রাষ্ট্রীয় সহনশীলতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, সে কোনো এমপি-মন্ত্রী ছিল না, কারও হক আত্মসাৎ করেনি। তবুও সামান্য কথার দায়ে একটা জীবন এভাবে শেষ হয়ে যেতে পারে? আজ হাদি, কাল কে?

মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল হাদি পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে লেখেন, এটা সত্যিই খুব কষ্টের এবং মেনে নেওয়ার মতো না। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং তার ছোট্ট সন্তানসহ পরিবারকে ধৈর্য দেন। আমরা এমন ভবিষ্যৎ চাই যেখানে মানুষের জীবনের মূল্য সবার আগে থাকবে।

অভিনেতা নাসির উদ্দিন খান লেখেন, ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনা করি। রাজনৈতিক প্রতিহিংসা ও অস্থিরতা দূর হোক, দেশে শান্তি ফিরে আসুক।

তরুণ অভিনেতা আরশ খান ক্ষমতা ও মানবজীবনের মূল্য নিয়ে লিখেছেন, একটা একটা করে নিভে যাওয়া বাতি সবাই কারও না কারও সন্তান ছিল।

নির্মাতা আশফাক নিপুণ শ্রদ্ধা জানিয়ে লেখেন, তারা হয়তো আপনাকে হত্যা করেছে, কিন্তু আপনার শুরু করা লড়াই থামাতে পারবে না। খুনিদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।

আশফাক নিপুণ বলেন, শহীদ হাদির অকালমৃত্যুর প্রতিবাদের ভাষা ভাঙচুর হতে পারে না। এই মুহূর্তে সবার এক থাকা জরুরি।

সংবাদমাধ্যমে অগ্নিসংযোগের ঘটনায় শোক প্রকাশ করে পিয়া জান্নাতুল লেখেন, আগুন ভবন ধ্বংস করতে পারে, সাহস নয়। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

রুকাইয়া জাহান চমক আক্ষেপ করে লেখেন, বিশ্বমিডিয়ায় আলোচনায় আসবে অগ্নিসংযোগ, কিন্তু আসার কথা ছিল হাদির বীরত্ব ও খুনের বিচারের কথা। এ দেশে মানুষ মরলে শোকও নিরাপদ থাকে না।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy