নওগাঁয় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁতে শহীদ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) যোহর নামাজ শেষে নওগাঁ

2025-12-20T21:49:43+00:00
2025-12-20T21:49:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁয় ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৯:৪৯ পিএম   (ভিজিট : ২২৭)
X

নওগাঁতে শহীদ ওসমান বিন হাদির আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ ডিসেম্বর) যোহর নামাজ শেষে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। 

গায়েবানা জানাযায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, নওগাঁ সদর-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী  জাহিদুল ইসলাম ধুলু, নওগাঁ সদর-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট আ. স. ম. সায়েম, জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমির ও নওগাঁ-৪ আসনের এমপি প্রার্থী আব্দুর রাকিব। 

আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

গায়েবানা জানাযা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নেওয়ার কারণেই ওসমান বিন হাদিকে শহীদ হতে হয়েছে। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। 

বক্তারা আরও বলেন, এ ধরনের হত্যাকাণ্ড গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। অবিলম্বে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy