বাউফলের ধুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

2025-12-21T10:49:25+00:00
2025-12-21T10:49:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউফলের ধুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৪৯ এএম   (ভিজিট : ৮৭)
X

পটুয়াখালীর বাউফলের ধুলিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে রাকিব হোসেনের ঔষধের দোকান, সুলতান মেলকারের চায়ের দোকান, বেলাল মেলকারের মুদি ও মনোহারি দোকান, আমিন হোসেনের মুদি দোকান এবং নয়ন শরীফের খাবার হোটেল সম্পূর্ণ পুড়ে যায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে  ব্যর্থ হয়। 

পরে খবর পেয়ে বাউফল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy