টঙ্গিবাড়ীতে ড্রেজারের পাইপ অপসারণ

টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পপুলার কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা

2025-12-21T10:52:12+00:00
2025-12-21T10:52:12+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে ড্রেজারের পাইপ অপসারণ
টঙ্গিবাড়ী ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫২ এএম   (ভিজিট : ১৬৯)
X

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পপুলার কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাটের অভিযোগে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৮টা  পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।প্রশাসন সূত্রে জানা যায়, উক্ত স্থানে অবৈধভাবে ড্রেজার বসিয়ে জমি ভরাট করা হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানকালে ঘটনাস্থল থেকে একটি ড্রেজার মেশিন ও ড্রেজার পাইপলাইন জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কোনো ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে প্রশাসনের নির্দেশে ড্রেজার মেশিন ও পাইপলাইন অপসারণ করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ জানান, পরিবেশ ও ফসলি জমি রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy