ঈদগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারীর নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ চট্ট-১০৮৫) এর সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমানের নানা অনিয়ম, চাঁদাবাজি

2025-12-21T11:09:11+00:00
2025-12-21T11:09:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারীর নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ এএম   (ভিজিট : ১৪৫)
X

কক্সবাজার ট্রাক মিনিট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়ন ( রেজিঃ চট্ট-১০৮৫) এর সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমানের নানা অনিয়ম, চাঁদাবাজি ও অবৈধভাবে শাখা অনুমোদনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে মুফিজের নানা কুর্কীতির কথা জানিয়ে ইতিমধ্যে তার জন্য মামলা দায়ের এবং সংগঠনের শৃংখলা ভংগের কারনে দুদফে সর্তকীকরন নোটিশও দেয়া হয়েছে। 

গতকাল ২০ ডিসেম্বর শনিবার বিকেলে ৫ টায় ঈদগাঁও উপজেলার ইসলামপুর বটতলী শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মলনে বর্তমান কার্যকরি কমিটির সভাপতি ছাবের বাবুল ও সাধারন সম্পাদক কুতুব উদ্দিন  এসব কথা তুলে ধরেন। এসময় তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সহযোগিতাও কামনা করেন। 

সংবাদ সম্মেলন বর্তমান কমিটির সভাপতি ছাবের বাবুল, সহ সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক কুতুব উদ্দিন,  সাংগঠনিক সম্পাদক শাহজান ভুট্রো, অর্থ সম্পাদক আবু বক্কর, সমাজ সেবা বিষয়ক সম্পাদক হাকিম আলী, কার্যকরি সদস্য মনজুর আলমসহ সংগঠনের অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy