আখাউড়ায় ৭ দিন বন্ধ থাকবে বিদ্যুৎ বিল আদায়

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসে আওতায় আগামী ৭দিন বন্ধ থাকবে বিদ্যুৎ

2025-12-21T12:43:58+00:00
2025-12-21T13:01:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় ৭ দিন বন্ধ থাকবে বিদ্যুৎ বিল আদায়
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৩ পিএম  আপডেট: ২১.১২.২০২৫ ১:০১ পিএম  (ভিজিট : ২২১)
X

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসে আওতায় আগামী ৭দিন বন্ধ থাকবে বিদ্যুৎ বিল আদায়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে আখাউড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোঃ জহির আব্বাস খান স্বাক্ষরীত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিলিং সিস্টেম সফটওয়্যার উন্নয়ন কাজের জন্য আগামী ২১ ডিসেম্বর রোববার বিকেল ৪টা থেকে ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পল্লি বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিসে আওতায় সকল ব্যাংক, এজেন্ট ব্যাংক ও অফিসে ক্যাশ শাখার মাধ্যমে সব ধরনের বিদ্যুৎ বিল আদায়, বিল সংক্রান্ত গ্রাহকের সকল কার্যক্রম এবং আবেদন (অনলাইন /অফলাইন) বন্ধ থাকবে।

এছাড়াও একই তারিখে রাত ১১টা ৫৯ মিনিট থেকে সব ধরনের অনলাইন (বিকাশ, রকেট, নগদ, উপায় ও অন্যান্য)  বন্ধ থাকবে।

আগামী ২৮ ডিসেম্বর রোববার সকাল ৯ টার পর থেকে সকল মাধ্যম ও অনলাইন (বিকাশ, রকেট, নগদ, মাইক্যাশ, উপায়) মাধ্যমে বিল পরিশোধ করা যাবে।

২১ ডিসেম্বর রোববার থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত যে সব গ্রাহকের বিদ্যুৎ বিল বিলম্ব মাশুল ব্যতীত বিল পরিশোধের শেষ দিন হবে, সে-সব গ্রাহক আগামী ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত বিলম্ব মাশুল ব্যতীত বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন কতৃপক্ষ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy