ঈদগাঁওয়ে একই স্কুল থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪ জন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

সারাবাংলা

সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষায় কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ কৃতি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ৪জনকে

2025-12-21T13:23:33+00:00
2025-12-21T13:23:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদগাঁওয়ে একই স্কুল থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪ জন
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:২৩ পিএম   (ভিজিট : ১০১)
X

সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষায় কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ কৃতি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ৪জনকে মেডিকেল কলেজের জন্য নির্বাচিত করা হয়েছে। বিদ্যালয়ের এমন কৃতিত্বে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন। 

চান্স প্রাপ্ত আদিত্য পাল, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী। এসএসসি- এইচএসসিতে গোল্ডেন জিপিএ- ৫ নিয়ে সে উচ্চ মাধ্যমিক করেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে।তার পিতা কালীপদ পাল ঈদগাঁও ইউনিয়নের পাল পাড়ার বাসিন্দা। তার মাতা স্বপ্না পাল একজন গৃহিণী। সে পরিবারের প্রথম ছেলে। এমবিবিএস শেষ করে  কার্ডিওলজি বিভাগে তার কাজ করার ইচ্ছা রয়েছে বলে জানায় আদিত্য।

অপরদিকে হাফসা সাবা জুঁই। সে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ২০২২ সালের কৃতি শিক্ষার্থী। এসএসসিতে সে এ প্লাস এবং এইচএসসিতেও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এ প্লাস লাভ করেছে।  তার পিতা মোঃ বেলাল উদ্দিন একজন ব্যবসায়ী এবং মা সায়মা জেসমিন ঈদগাঁও ভোমরিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সাবাকে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের জন্য নির্বাচিত করা হয়েছে।

মিজানুর রহমান। তার পিতার নাম ছালেহ আহমদ। তার বাড়ি ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়া। নওগাঁ সরকারি মেডিকেল কলেজের জন্য সে নির্বাচিত হয়েছে। ২০২২ সালে সে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ- ৫ লাভ করে। তিন ভাই এক বোনের মধ্যে সে সবার বড়। এমবিবিএস পাস করে সে নিজ এলাকাকে অগ্রাধিকার দিয়ে দেশের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে জানায়।  অন্যদিকে সুজয় দে রাঙামাটি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সুজয়সহ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী এবার মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে বলে জানা গেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy