প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:২৮ পিএম (ভিজিট : ৪৩)

X
মেহেরপুরের গাংনীর হাড়াভাঙ্গা গ্রামের মাঠ থেকে তপন(২৮) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের খবরের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টীম আজ রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিেেছ। তপন হাড়াভাঙ্গার হিন্দু পাড়ার মজিবর রহমানের ছেলে।
গাংনী থানার ওসি উত্তম কুমার জানান, রোববার সকালে স্থানীয় লোকজন মাঠে যাবার সময় পেপে বাগানের ভিতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তাকে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারনে এ ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
তপনের স্ত্রী রুপা খাতুন জানায়, তপন শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। কয়েক যায়গায় যোগাযোগ করেও কেউ তার সন্ধান দিতে পারেনি। আজ সকালে মাঠের লোকজন তপনের মরদেহ পড়ে থাকার খবর দেয়। তবে কারো সাথে তপনের বিরোধ ছিল কিনা তা জানাতে পারেনি তার পরিবার।