প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১:৪৩ পিএম (ভিজিট : ৬৯)

X
ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন রানা কে আটক করেছে ডিবি পুলিশ।
আজ রবিবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বর্তমানে তিনি ঝালকাঠি থানা হেফাজতে রয়েছেন বলে নিশ্চিত করেছেন ওসি মো. ইমতিয়াজ আহমেদ।
পুলিশ জানায়, আফজাল হোসেন রানাকে বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে।