প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৩:২০ পিএম (ভিজিট : ৩১)

X
দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের নিরাপত্তা বেষ্টনী ও ওয়ান-স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক এ্যাডভোকেসি সভা অনু্ষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চল কর্তৃক পরিচালিত এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ্যাডভোকেসি সভা অনু্ষ্ঠিত হয়।
প্রতিবন্ধী ও প্রবীণ ব্যক্তিদের সমাজকল্যাণ সংস্থার সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও উপজেলার এনিমেটর আসুন্তা হেম্ব্রম এর সঞ্চালনায় মতবিনিময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসিল্যান্ড আব্দুল আল মামুন কাওছার শেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার রিয়াজ মোর্শেদ রনজু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিরঞ্জন কুমার,সংস্থার দিনাজপুর অঞ্চলের জুনিয়র কর্মসূচী কর্মকতা বিনয় কুজুর।
এ্যাডভোকেসি সভায় প্রতিবন্ধী ও প্রবীণ, প্রতিবন্ধী নারী ফোরামের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ অংশ নেয়।