ক্ষেতলালে খাদ্য হিসেবে শিল্প লবণ বিক্রি

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

সারাবাংলা

জয়পুরহাটের ক্ষেতলালে খাদ্য হিসেবে শিল্প লবণ ব্যবহারের উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছু অসাধু ব্যবসায়ী

2025-12-21T15:24:58+00:00
2025-12-21T15:24:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ক্ষেতলালে খাদ্য হিসেবে শিল্প লবণ বিক্রি
জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকি
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৩:২৪ পিএম   (ভিজিট : ১৮৫)
X

জয়পুরহাটের ক্ষেতলালে খাদ্য হিসেবে শিল্প লবণ ব্যবহারের উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। অনুসন্ধানে জানা গেছে, বেশ কিছু অসাধু ব্যবসায়ী শিল্পকারখানায় ব্যবহৃত অনুমোদন ছাড়াই শিল্প লবণ পরিশোধন না করেই বাজারজাত করছে, যা সরাসরি মানুষের খাদ্য তালিকায় ঢুকে পড়ছে।

বিশেষজ্ঞদের মতে, শিল্প লবণে মানবদেহের জন্য ক্ষতিকর ভারী ধাতু ও রাসায়নিক উপাদান থাকতে পারে। দীর্ঘদিন এই লবণ গ্রহণ করলে কিডনি, লিভারসহ বিভিন্ন অঙ্গের মারাত্মক ক্ষতির পাশাপাশি ক্যানসারের ঝুঁকিও বাড়তে পারে।

স্থানীয় ভোক্তা আমিনুল ইসলাম সহ আরও অনেকে অভিযোগ করে জানান, কম দামে বিক্রির সুযোগে কিছু দোকানি খাদ্য লবণের পরিবর্তে শিল্প লবণ বিক্রি করছে। অনেক ক্ষেত্রেই মোড়কবিহীন বা ভিন্ন নামে এই লবণ বিক্রি হওয়ায় সাধারণ মানুষ সহজেই বিভ্রান্ত হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ বলেন, আমরা প্রতিনিয়ত বাজার মনিটরিং করছি এবং ভোক্তা যাতে প্রতারিত না হয় সেক্ষেত্রে আমাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। এ বিষয়ে উপজেলা 

স্যানিটারি পরিদর্শক হারুনুর রশিদ জানায়, খাদ্য হিসেবে শিল্প লবণ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি খতিয়ে দেখতে ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদারকি করছে। 

সচেতন মহল দ্রুত বাজার তদারকি বাড়ানো, নিয়মিত অভিযান পরিচালনা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে জনস্বার্থে খাদ্য লবণ কেনার সময় মোড়ক ও অনুমোদনের বিষয়টি যাচাই করার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy