যুবলীগ নেতাকে ছাড়াতে না পেরে সাংবাদিকদের মারধর বিএনপি নেতার

শরীয়তপুর প্রতিনিধি

সারাবাংলা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় শনিবার রাতের হামলার ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পুলিশ উপজেলা উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে আটক করলে তাকে ছাড়াতে ব্যর্থ হয়ে স্থানীয় বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরদার ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর চড়াও হন।

2025-12-21T17:31:05+00:00
2025-12-21T17:31:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যুবলীগ নেতাকে ছাড়াতে না পেরে সাংবাদিকদের মারধর বিএনপি নেতার
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৪০)
X

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানায় শনিবার রাতের হামলার ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। 

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পুলিশ উপজেলা উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেনকে আটক করলে তাকে ছাড়াতে ব্যর্থ হয়ে স্থানীয় বিএনপি নেতা মাজহারুল ইসলাম সরদার ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর চড়াও হন।

হামলার ঘটনায় আহত সাংবাদিকরা হলেন- দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার রাসেল শিকদার এবং এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি রুহুল আমীন জুয়েল। তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও সাংবাদিকদের সূত্রে জানা যায়, ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করছিলেন। বিএনপি নেতা ও তার সহযোগীরা তাদের মারধর করেন ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জেলার সাংবাদিক নেতারা নিন্দা জানিয়েছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দীন জানিয়েছেন, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি ঘিরে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, ঘটনার সঙ্গে কোনো বিএনপি সদস্যের সংশ্লিষ্টতা থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।




  বিষয়:   সখিপুর  সাংবাদিক  হামলা  বিএনপি নেতা  আহত  ভেদরগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy