পিলারের সাথে ধাক্কায় ১১ আনসার সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়েছে।রোববার (২১ ডিসেম্বর)

2025-12-21T17:49:01+00:00
2025-12-21T17:59:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পিলারের সাথে ধাক্কায় ১১ আনসার সদস্য আহত
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম  আপডেট: ২১.১২.২০২৫ ৫:৫৯ পিএম  (ভিজিট : ৫৫)
X

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ১১ আনসার সদস্য আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়েছে। 

রোববার (২১ ডিসেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যরা হলেন—রিদয়, মাসুদ, নাঈম, আবু কালাম, আমির খান, ইরফান, মানিক, মামুন, ফয়সাল, কামরান ও সোহাগ।

জানা যায়, জেলা শহরের আনসার ও ভিডিপি কার্যালয়ে ফায়ারিং ক্যাম্প শেষে আনসার সদস্যদের একটি দল দিগন্ত পরিবহনের একটি বাসে করে সদর উপজেলার সুহিলপুর ক্যাম্পে যাচ্ছিল। পথিমধ্যে পৈরতলা এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চলমান ফোর লেন মহাসড়কের নির্মাণাধীন একটি ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচরে যায়। এ সময় ১১ আনসার সদস্য আহত হয়। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া আনসার ও ভিডিপি সার্কেলের অ্যাডজুট্যান্ট মোহাম্মদ হারুন রশীদ বলেন, দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy