নীলফামারী পৌরসভার উদ্যোগে কসাইখানা উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারী পৌরসভার উদ্যোগে নবনির্মিত কসাইখানা’র উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে (২১ডিসেম্বর) জেলা শহরের কলেজপাড়া এলাকায় ১৮ শতাংশ জমির

2025-12-21T19:12:39+00:00
2025-12-21T19:12:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারী পৌরসভার উদ্যোগে কসাইখানা উদ্বোধন
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭:১২ পিএম   (ভিজিট : ১১৩)
X

নীলফামারী পৌরসভার উদ্যোগে নবনির্মিত কসাইখানা’র উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে (২১ডিসেম্বর) জেলা শহরের কলেজপাড়া এলাকায় ১৮ শতাংশ জমির উপর এই কসাইখানার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথি থেকে নবনির্মিত কসাইখানার ফলোক উন্মোচন করেন।

নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, সাংবাদিক আতিয়ার রহমান এ সময় উপস্থিত ছিলেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, আধুনিক মানসম্মত এই কসাইখানার দুটি শেডে একযোগে ২০টি গরু ও ২০টি ছাগল জবাই করা যাবে। ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতিতে শহরের কসাইরা এখানে পশু এনে পরীক্ষা নিরীক্ষা শেষে জবাই করতে পারবেন। পৌরসভার নির্ধারিত ইমাম দিয়ে পশুগুলো জবাই করা হবে।

পৌর প্রশাসক সাইদুল ইসলাম জানান, এই শহরের মানুষদের দীর্ঘদিনের দাবি ছিলো একটি কসাইখানা স্থাপন। বিচ্ছিন্ন ভাবে পশু জবাই করে মাংস বিক্রি করা হতো এতদিন। এ নিয়ে প্রশ্ন ছিলো। যা আজ থেকে দুর হলো।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আমরা নির্দিষ্ট এলাকায় জবাই করা পশুর মাংস পাচ্ছি এটি হওয়ার ফলে। এটি আমরা নিশ্চিত করতে পারলাম। নিয়ম অনুসারে এটি পরিচালিত হবে এবং স্বাস্থ্য সম্মত ভাবে এটি পরিচালিত হবে। 

তিনি আরো বলেন, পৌরসভা থেকে কসাইদের পরিচয় পত্র প্রদান করা হবে। পরিচয় পত্র ছাড়া কোন কসাইয়ের পশু জবাই করা হবে না।

পরে নীলফামারী বড় মাঠ পরিদর্শণ করেন জেলা প্রশাসক। বড় মাঠে মোটরসাইকেল প্রবেশ বন্ধে ব্যারিকেড স্থাপন কাজের উদ্বোধন করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy