প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৩ পিএম (ভিজিট : ৪৩)

X
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট রবিবার সকাল ১০টায় উদ্বোধন করা হয়েছে।
জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য আবু ওয়াহাব আকন্দ। এসময় ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার মো. আল আমিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট খেলায় ডা. সেকান্দার আলী কলেজ, শেরপুর বনাম শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ, জামালপুর এই দুটি দল অংশ নেয়।