প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম (ভিজিট : ৩৮)

X
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় রোববার (২১ ডিসেম্বর) পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
রবিবার সকালে ঢাকা-টট্টগ্রাম মহাসড়ক বারইয়ারহাট ইউটার্ন সড়ক দুর্ঘটনায় কামাল উদ্দিন নামে একজন নিহত এবং একই ঘটনায় চারজন আহত হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল, পিকআপ ও ট্রাকসহ চারটি যানবাহন উদ্ধার করা হয়েছে।
এছাড়া রবিবার দুপুর ১২টার দিকে সুফিয়ারোড এলাকায় আফিয়া (৭০) নামে এক বৃদ্ধা হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির ইম্পেরিয়াল এক্সপ্রেস নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, বারইয়ার হাটের দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। সুফিয়া রোডে বৃদ্ধা নিহত হওয়ার খবরও আমরা পেয়েছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।