নারায়ণগঞ্জে বন্ধ গার্মেন্টস চালুর দাবিতে শ্রমিকদের ডিসি অফিস ঘেরাও

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জে বন্ধ গার্মেন্টস চালু করা সহ কারখানার জিএম এর অপসারণ দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে গার্মেন্টসের

2025-12-21T20:26:48+00:00
2025-12-21T20:26:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে বন্ধ গার্মেন্টস চালুর দাবিতে শ্রমিকদের ডিসি অফিস ঘেরাও
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৮:২৬ পিএম   (ভিজিট : ১৩৩)
X

নারায়ণগঞ্জে বন্ধ গার্মেন্টস চালু করা সহ কারখানার জিএম এর অপসারণ দাবিতে ডিসি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে গার্মেন্টসের শ্রমিকরা। এসময় তারা নানা ধরনের স্লোগান দিতে থাকে। পরে জেলা প্রশাসক বিকেলে ত্রিপাক্ষিক বৈঠকে সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হয়। 

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাসেল গার্মেন্টসটির কয়েক শতাধিক শ্রমিক জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখায়। পরে তারা পুরো জেলা প্রশাসকের সাননে অবস্থান নেয়। 

শ্রমিকরা জানান, তারা গার্মেন্টসটিতে শ্রমিক ছাটাই বন্ধ ও জিএম এর অপসারণসহ বিভিন্ন দাবিতে সংশ্লিষ্ট দফতর গুলোতে স্মারকলিপি প্রদান করলেও কোন ধরনের পদক্ষেপ নেয়া হয়নি। গত ১৮ ডিসেম্বর সকালে শ্রমিকরা কাজে এসে দেখতে পান কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে। এরপর সেদিনই শহরের ১নং রেলগেট এলাকায় গার্মেন্টসের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শ্রমিকেরা। গার্মেন্টসটিতে ২ হাজার ২০০ জন শ্রমিক কাজ করতো। গত এক বছরের ব্যবধানে ৫ শতাধিক শ্রমিককে ছাটাই করা হয়েছে। 

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ মহাপরিদর্শক রাজীব ঘোষ জানান, বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy