প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৮:৪১ পিএম (ভিজিট : ৭৬)

X
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রবিবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাশ এর কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, জহুরুল করিম বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তাফা, হারুন অর রশিদ, দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ।