ভোলায় কোস্টগার্ডের অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মী আটক

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ভোলা এবং হাতিয়ায় দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া

2025-12-21T20:47:00+00:00
2025-12-21T20:47:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় কোস্টগার্ডের অভিযানে আওয়ামী লীগের নেতাকর্মী আটক
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৭ পিএম   (ভিজিট : ১৩২)
X

ভোলায় অপারেশন ডেভিল হান্ট  অভিযানে ভোলা এবং হাতিয়ায় দুইজনকে আটক করেছে কোস্টগার্ড।

রবিবার (২১ ডিসেম্বর)  দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান,

গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর  রবিবার রাত ১২টায় বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক ভোলার বোরহানউদ্দিন থানাধীন দক্ষিণ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সেলিম হাওলাদার (৪৫) কে আটক করা হয়। 

অপরদিকে রাত ১টা হতে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের সমন্বয়ে নোয়াখালীর হাতিয়া থানাধীন কোরালিয়া সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে আবুল কাশেম (৬৪) কে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী।

আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy