নীলফামারীর কুখ্যাত সন্ত্রাসী মোজাফফরসহ আটক ১৪

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মোজাফফর হোসেনসহ ১৪ জনকে আটক করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা

2025-12-21T21:03:55+00:00
2025-12-21T21:03:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নীলফামারীর কুখ্যাত সন্ত্রাসী মোজাফফরসহ আটক ১৪
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ২১০)
X

নীলফামারীতে পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী মোজাফফর হোসেনসহ ১৪ জনকে আটক করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, সাবেক ছাত্রলীগের নেতা শহরের কুখ্যাত সন্ত্রাসী মোজাফফর হোসেন (৫২), পৌর আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ(৪৫), ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসমত আলী হাসু (৩৬), ডোমার উপজেলার ভোগড়াবুড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক (৩৫), জলঢাকা উপজেলার স-মিল শ্রমিক ঐক্য ও শ্রমিক ঐক্য লীগ পরিষদের সভাপতি জামাদুল ইসলাম ভেব্বল (৪৭), বালাগ্রাম ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মুসা আলী (৪০), কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ চন্দ্র বর্মন (৫৭), পুটিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জিয়াউর রহমান (৪০) এবং সৈয়দপুর পৌরসভার আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনোয়ার হোসেন (৩৩)। নাশকতা পরিকল্পনার দায়ে শনিবার রাতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

এর আগে বৃহস্পতিবার ও শুক্রবার যাদের গ্রেপ্তার করা হয়েছে নীলফামারী জেলা সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুক্তা রতন রায় (৪৫), ডোমার উপজেলার সোনারায় ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আমজাদ হোসেন বুলবুল (৪০), কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাহাদুর রহমান (৩৫), সৈয়দপুর রেলওয়ে জেলা শ্রমিকলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মিলন সরকার (৪২) এবং জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী শ্রী শিমুল কুমার সম্ভু (৪০)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। তিনি জানান, সংশ্লিষ্ট থানাগুলোতে নাশকতাসহ বিভিন্ন অপরাধের মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এদিকে এলাকাবাসীর দাবী আটককৃতদের দ্রুত রিমান্ডে নিলে থলের বিড়াল বেড়িয়ে আসবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy