মোহনীয় বুবলী

বিনোদন ডেস্ক

বিনোদন

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে রুপালি পর্দার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার

2025-12-22T10:28:16+00:00
2025-12-22T10:28:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মোহনীয় বুবলী
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:২৮ এএম   (ভিজিট : ৭২)
X

ঢাকাই সিনেমার গ্ল্যামারাস চিত্রনায়িকা শবনম বুবলী বর্তমানে রুপালি পর্দার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী। সংবাদ পাঠিকা হিসেবে ক্যারিয়ার শুরু করলেও অভিনয়গুণ ও সৌন্দর্যের মিশেলে অনেক আগেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।

পর্দার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও বুবলীর সরব উপস্থিতি নজরকাড়া। ব্যক্তিজীবন ও দৈনন্দিন যাপনের নানা মুহূর্ত নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এ নায়িকা। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বুবলী, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, নজরকাড়া বেগুনি রঙের পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। খোলা চুলে স্নিগ্ধ হাসি আর মোহনীয় উপস্থিতিতে যেন নেটদুনিয়ায় আলাদা এক উষ্ণতা ছড়িয়েছেন বুবলী।

এরপর ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘সবসময়ই হাসার কোনো না কোনো কারণ থাকে, আপনাকে শুধু তা খুঁজে নিতে হবে।’ এরপর থেকেই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স। কেউ লিখেছেন, ‘নীল পরীর মতো লাগছে, খুবই সুন্দর’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘বুবলী আপুকে বেগুনি পোশাকে সত্যিই অপূর্ব দেখাচ্ছে।’ অধিকাংশ অনুরাগীই তার মিষ্টি হাসির প্রশংসা করতে ভোলেননি।

২০১৬ সালে চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে বুবলীর। প্রথম সিনেমায় সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক সফল কাজের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢালিউডের শীর্ষ নায়িকাদের কাতারে।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy