লিজার কৃতজ্ঞতা

বিনোদন ডেস্ক

বিনোদন

বিজয় দিবস উপলক্ষে এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার উদ্যোগে ‘লিজা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে দেশাত্মবোধক গান

2025-12-22T10:31:29+00:00
2025-12-22T10:31:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লিজার কৃতজ্ঞতা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩১ এএম   (ভিজিট : ৭৬)
X

বিজয় দিবস উপলক্ষে এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজার উদ্যোগে ‘লিজা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে দেশাত্মবোধক গান ‘আমরা সবাই বাংলাদেশ’। ১৪ ডিসেম্বর প্রকাশের পরই গানটি শ্রোতা-দর্শকের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আরটিভি ইয়াং স্টারের আরও ছয়জন শিল্পীর সঙ্গে লিজার কণ্ঠে গাওয়া এ গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। গানটির কথার গভীরতা, সুরের মাধুর্য, শিল্পীদের গায়কি এবং নান্দনিক ভিডিও—সব মিলিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে গানটি।

এদিকে বছরের শেষপ্রান্তে এসে স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন লিজা। গতকাল রাতে রাজধানীর উত্তরা ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন তিনি। তবে আজ কোনো শোতে অংশ নিচ্ছেন না লিজা। কারণ আজ তার জন্মদিন। এ দিনটি তিনি বাবা-মা, ভাই এবং একমাত্র কন্যা ইয়াশা খন্দকারকে নিয়ে ঘরোয়া পরিবেশে উদযাপন করতে চান।

জন্মদিন উদযাপন শেষে আগামী দিনগুলোয় টানা স্টেজ শোতে ব্যস্ত থাকবেন এই শিল্পী। ২৩ ডিসেম্বর কক্সবাজার, ২৫ ডিসেম্বর টাঙ্গাইল, ২৬ ডিসেম্বর লক্ষ্মীপুর, ২৭ ডিসেম্বর ঢাকায় বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান এবং ৩১ ডিসেম্বর বগুড়ার মমইনে সংগীত পরিবেশন করবেন লিজা। এ ছাড়া নতুন বছরের শুরুতেও কয়েক দিন ধারাবাহিকভাবে স্টেজ শোয়ে অংশ নেবেন তিনি।

এ প্রসঙ্গে লিজা বলেন, “শুরুতেই আমার ভক্ত-দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমার উদ্যোগে প্রকাশিত দেশাত্মবোধক গান ‘আমরা সবাই বাংলাদেশ’ তারা ভীষণভাবে পছন্দ করেছেন। আমার বিশ্বাস, দেশের গান হিসেবে এটি দীর্ঘদিন বেঁচে থাকবে। কারণ, এর কথা ও সুর এক কথায় চমৎকার। বছরের শেষপ্রান্তে এসেও স্টেজ শোতে ব্যস্ত থাকতে পারছি—এটাও আমার জন্য আনন্দের। সব আয়োজনের আয়োজকদের প্রতিও কৃতজ্ঞ। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ ও ভালো রাখেন এবং সামনে আরও ভালো ভালো মৌলিক গান উপহার দিতে পারি।”






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy