দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য কাজী লুৎফুর আর নেই

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী আর নেই

2025-12-22T10:36:46+00:00
2025-12-22T10:36:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য কাজী লুৎফুর আর নেই
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৬ এএম   (ভিজিট : ৭১)
 কাজী লুৎফুর রহমান চৌধুরী
X

কাজী লুৎফুর রহমান চৌধুরী

দিনাজপুর-৬ আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৮টার দিকে দিনাজপুর শহরের নিজ বাসভবনে অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে কাজী ইসমেত আহমেদ রুশদ্ চৌধুরী।

কাজী আবু জাফর মো. লুৎফুর রহমান চৌধুরী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং দীর্ঘদিন দিনাজপুর জেলা ন্যাপের সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতিও ছিলেন।

তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামের চৌধুরী পরিবারের সন্তান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রার্থী হিসেবে ‘কুঁড়েঘর’ প্রতীক নিয়ে দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মরহুমের প্রথম জানাজা আজ সকাল ১০টা ৩০ মিনিটে দিনাজপুর বার কাউন্সিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় জানাজা বিকাল ৩টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের চৌধুরী গোপালপুর গ্রামে নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy