মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে এখনো পযর্ন্ত ধানের শীষের প্রার্থী ঘোষণা না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা

2025-12-22T11:00:21+00:00
2025-12-22T11:00:21+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ এএম   (ভিজিট : ৫২)
X

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) সংসদীয় আসনে এখনো পযর্ন্ত  ধানের শীষের প্রার্থী ঘোষণা না হওয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহী।

তিনি বিএনপির গুলশান কার্যালয় থেকে ডাক পাওয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক রেমিট্যান্স প্রবাহে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত সিআইপি।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে তিনি চন্দনাইশ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি ও সাহিত্যিক মোহাম্মদ নাছির উদ্দীন,  চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌরসভা বিএনপি নেতা সাংবাদিক খালেদ রায়হান, দোহাজারী পৌরসভা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, চন্দনাইশ উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি কাজী ক্বারী মাওলানা মোজাহেরুল কাদের, গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy