কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

কুষ্টিয়া প্রতিনিধি

সারাবাংলা

কুষ্টিয়ায় বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায়

2025-12-22T11:07:53+00:00
2025-12-22T11:07:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:০৭ এএম   (ভিজিট : ৩৪)
X

কুষ্টিয়ায় বেপরোয়া গতির ট্রলির ধাক্কায় অজ্ঞাত পরিচয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৬টায় কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এদুর্ঘটনা ঘটে। এঘটনায় এখনো নিহতের নাম পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, আজ সকালে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল আরোহী কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহতের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy