তিস্তা সেচ ক্যানেলের ব্রিজ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নীলফামারী

সারাবাংলা

নীলফামারীর জলঢাকায় নিখোঁজের এক দিন পর তিস্তা সেচ ক্যানেলের ব্রিজে থেকে মাসুদ রানা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত

2025-12-22T11:53:50+00:00
2025-12-22T11:53:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তিস্তা সেচ ক্যানেলের ব্রিজ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ এএম   (ভিজিট : ৫৮)
X

নীলফামারীর জলঢাকায় নিখোঁজের এক দিন পর তিস্তা সেচ ক্যানেলের ব্রিজে থেকে মাসুদ রানা (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার শৈলমারী ইউনিয়নের বানপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুদ রানা ওই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। 

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানার মা বাবা মারা যাওয়ার পর তিনি তার দাদির কাছে বড় হয়েছিলেন। তিনি তার শ্বশুরবাড়িতে থাকতেন। মাসুদ ঢাকার একটি কোম্পানিতে চাকরি করতেন। গত শুক্রবার ছুটিতে বাড়িতে আসেন। এসে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্য হয় এবং এরপর দিন তিনি নিখোঁজ হয়ে যান। গতকাল থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। আজ সকালে স্থানীয়রা তিস্তা সেচ ক্যানেলের ব্রিজের নিচে মাসুদের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন।

জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy