চৌদ্দগ্রামে মদিনা বাসচাপায় বৃদ্ধ পথচারীর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রামে আঞ্চলিক মদিনা বাসের চাপায় ফজলুর রহমান (৭৪) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর)

2025-12-22T12:12:11+00:00
2025-12-22T12:12:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে মদিনা বাসচাপায় বৃদ্ধ পথচারীর মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১২:১২ পিএম   (ভিজিট : ৫২)
X

কুমিল্লার চৌদ্দগ্রামে আঞ্চলিক মদিনা বাসের চাপায় ফজলুর রহমান (৭৪) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান উপজেলার বাতিসা ইউনিয়নের জামুকরা গ্রামের মরহুম হাজী আনোয়ার উল্যাহর ছেলে। তিনি চৌদ্দগ্রাম বাজারের মোবাইল গ্যালারির মালিক মো. মানিকের পিতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে ফজলুর রহমান চৌদ্দগ্রাম বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় কুমিল্লাগামী একটি মদিনা বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও তাঁর ছেলে মো. মানিক দ্রুত তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

নিহতের ছেলে মো. মানিক জানান, তাঁর বাবা প্রায়ই চৌদ্দগ্রাম মহিলা মাদরাসা রোডের বাসা থেকে বাজারে কেনাকাটার জন্য যাতায়াত করতেন। রোববার বিকেলে পাউরুটি কিনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মদিনা বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। নিহত পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy