প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩ পিএম (ভিজিট : ১১৪)

X
নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ৫ জনকে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০ ডিসেম্বর পরিচালিত মোবাইল কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এ মুহাইমিন আল জিহান এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ সজিব মিয়া। অভিযানে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে পরিবহন ও বিক্রির প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে আদালত বসিয়ে দোষীদের শাস্তি প্রদান করা হয়।
মনোহরদী ইউএনও এম এ মুহাইমিন আল জিহান জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।