মারা গেছেন সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষ

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ (৭০) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোমবার ভোরে পরলোকগমন করেছেন।মৃত্যু কালে

2025-12-22T12:28:11+00:00
2025-12-22T12:34:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মারা গেছেন সাবেক এমপি সুকুমার রঞ্জন ঘোষ
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১২:২৮ পিএম  আপডেট: ২২.১২.২০২৫ ১২:৩৪ পিএম  (ভিজিট : ২৯৫)
X

মুন্সীগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ (৭০) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সোমবার ভোরে পরলোকগমন করেছেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানানো হয়েছে, রাজধানীর বরদেশ্বরী কালী মন্দিরে সকাল ১০টায় সৎকার অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘ সময় জটিল রোগে ভুগছিলেন।

সুকুমার রঞ্জন ঘোষ ২০১৭ সালের ২৮ মার্চ মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা সদরে তাঁর প্রতিষ্ঠিত ঝুমুর সিনেমা হলের সামনে প্রতিবাদ সভায় বক্তব্য দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তিনি অসুস্থতার কারণে রাজনীতি থেকে সরে দাঁড়ান। মুন্সীগঞ্জের রাজনীতিতে নানা কারণে তিনি আলোচিত নাম ছিলেন।

২০০৮ সালের ৯ম সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী (কুলা প্রতীক) এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী শাহ মোয়াজ্জেম হোসেন (ধানের শীষ)কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি চলচ্চিত্র ব্যবসাসহ মালিকানাধীন ঔষধ কোম্পানিও পরিচালনা করতেন। দীর্ঘদিন তিনি শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন (বর্তমানে দলীয় কার্যক্রম নিষিদ্ধ)।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy