প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম আপডেট: ২২.১২.২০২৫ ১:০৫ পিএম (ভিজিট : ৩৫০)

X
খুলনায় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির প্রতিনিধি মো. মোতালেব শিকদারকে (৪০) দুর্বৃত্তরা গুলি করে হত্যার প্রচেষ্টা চালিয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা বেসরকারি গাজী মেডিকেলের সামনে তাকে গুলি করা হয়।
গুলিবিদ্ধ মোতালেবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। গুলি তার মাথায় বিদ্ধ হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সোনাডাঙ্গা মডেল থানার সেকেন্ড অফিসার অনিমেষ মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ও হাসপাতাল পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাবো।