নওগাঁর মান্দায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর মান্দা উপজেলায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় মৈনম-গনেশপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে

2025-12-22T13:11:10+00:00
2025-12-22T22:19:49+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নওগাঁর মান্দায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত
মান্দা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:১১ পিএম  আপডেট: ২২.১২.২০২৫ ১০:১৯ পিএম  (ভিজিট : ২১৫)
X

নওগাঁর মান্দা উপজেলায় ভূমিসেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় মৈনম-গনেশপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ গণশুনানির আয়োজন করা হয়।

উপজেলা রাজস্ব প্রশাসন, মান্দার আয়োজনে অনুষ্ঠিত গণশুনানির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।

মৈনম-গনেশপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, ৫ নম্বর গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল) এবং উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার এমদাদুল হক।

গণশুনানিতে মিউটেশন বা নামজারি আবেদন গ্রহণ ও নামজারি কেসের শুনানি, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত নাগরিক নিবন্ধন ও কর প্রদান, ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনা পদ্ধতির মাধ্যমে খতিয়ান প্রাপ্তি ও খতিয়ান সংশোধনের আবেদন, খাস জমি বন্দোবস্তের আবেদন, ভিপি কেসের আওতায় লীজ প্রাপ্তি, লীজ নবায়ন ও লীজমানি প্রদানসহ বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হয়।

এ উপলক্ষে মোট ছয়টি বুথের মাধ্যমে সেবা প্রদান করা হয়। গণশুনানিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy