গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর গলাচিপা পৌরসভা এলাকা থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেফতারকৃত

2025-12-22T13:14:12+00:00
2025-12-22T16:07:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:১৪ পিএম  আপডেট: ২২.১২.২০২৫ ৪:০৭ পিএম  (ভিজিট : ৫৫)
X

পটুয়াখালীর গলাচিপা পৌরসভা এলাকা থেকে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।গ্রেফতারকৃত যুবকের নাম মোঃ রুহুল ইসলাম ইমন (২০)। তিনি মোঃ ইউনুস ফকিরের ছেলে এবং মাতা মোসা: হোসনে আরা। তার স্থায়ী ঠিকানা গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ১১১, সাগরদী রোড।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ (২১ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমনের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে গলাচিপা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১২, তারিখ ২১.১২.২০২৫ ইং। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারনি ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy