বরিশালে শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তার

বরিশাল অফিস

সারাবাংলা

বরিশাল থেকে শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২০ ডিসেম্বর)

2025-12-22T13:31:54+00:00
2025-12-22T13:31:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তার
বরিশাল অফিস
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:৩১ পিএম   (ভিজিট : ৪২)
X

বরিশাল থেকে শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ আটক করে।

বানারীপাড়া থানার ওসি মজিবর রহমান রবিবার (২১ ডিসেম্বর) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ডেভিল হ্যান্ট অপারেশনের অংশ হিসেবে থানা ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন।

এছাড়া, মোয়াজ্জেম হোসেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এবং বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি। উল্লেখযোগ্য, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy