পুলিশের সতর্ক পদক্ষেপে প্রাণহানি এড়ানো গিয়েছে

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো

2025-12-22T13:40:23+00:00
2025-12-22T16:23:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কারওয়ান বাজার হামলা
পুলিশের সতর্ক পদক্ষেপে প্রাণহানি এড়ানো গিয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ১:৪০ পিএম  আপডেট: ২২.১২.২০২৫ ৪:২৩ পিএম  (ভিজিট : ৮৮)
X

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেছেন, রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ যদি সরাসরি অ্যাকশনে যেত, গুলিতে দুই-চারজন মারা যেত এবং পুলিশের ওপর পাল্টা আক্রমণ হতো। তাই পরিস্থিতি বিবেচনায় পুলিশ সরাসরি হস্তক্ষেপ করেনি।

সোমবার (২২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রটেকশন দেওয়ার চেষ্টা করেছে। হামলাকারীদের সঙ্গে যোগাযোগে নিরাপত্তা বজায় রাখা হয়েছে। তিনি বলেন, মাত্র এক বছর আগে পুলিশ ট্রমা থেকে বের হয়েছে এবং সামনে নির্বাচন; সেক্ষেত্রে কোনো পুলিশ সদস্যের প্রাণহানি ঘটলে সামনের কার্যক্রম বিপন্ন হতো। সম্পদ ক্ষতি পূরণযোগ্য হলেও মানবজীবন ফিরানো সম্ভব নয়।

নজরুল ইসলাম আরও জানান, চার-পাঁচ হাজারের মতো জনতা উপস্থিত থাকায় ৫০-১০০ জন ফোর্স নিয়ে সরাসরি অ্যাকশন নিলে উভয়ের প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল। পুলিশের সীমাবদ্ধতা বিবেচনায় জায়গা, সময় ও পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। হামলার ঘটনায় চারটি আইন অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, স্পেশাল পাওয়ার ও সন্ত্রাসবিরোধী আইন রয়েছে।

তিনি বলেন, পরবর্তী ঘটনায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনাবাহিনী একযোগে ব্যবস্থা নিতে সক্ষম। একইভাবে জনগণকে ভুল তথ্য থেকে সচেতন করতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




  বিষয়:   প্রথম আলো  ডেইলি স্টার  হামলা 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy