আড়াইহাজারে তিন স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেফতার ১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিনটি স্বর্ণকারের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার উচিৎপুরা

2025-12-22T15:00:21+00:00
2025-12-22T15:29:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে তিন স্বর্ণকারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেফতার ১
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:০০ পিএম  আপডেট: ২২.১২.২০২৫ ৩:২৯ পিএম  (ভিজিট : ১৪০)
X

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে তিনটি স্বর্ণকারের বাড়ীতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী গ্রামে এই ঘটনা ঘটে। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হয়েছেন। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান মালামাল লুটে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশ এক ডাকাতকে গ্রেফতার করেছে, যার নাম সুজন (২৬)।

আক্রান্ত বাড়ির সদস্যদের সূত্রে জানা গেছে, রাত প্রায় ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত ডাকাতরা তাদের তাণ্ডব চালায়। তারা প্রতিটি বাড়ির কেচি গেট ভেঙে ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নেন। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে ডাকাতরা ধারালো দা দিয়ে কুপিয়ে সাবেক ইউপি সদস্য ও স্বর্ণকার হারাধর রায়ের ছেলে দয়াল রায়, তার ভাগনে রাজন রায়, ভাগনি জামাতা সুজন রায় এবং প্রতিবেশী সিয়ামকে গুরুতর আহত করে।

ডাকাত দল দয়াল রায়ের বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রূপা এবং নগদ ১০ হাজার টাকা, রাজন রায়ের বাড়ি থেকে ৬ ভরি স্বর্ণালংকার, ৫ ভরি রূপা এবং ৬০ হাজার টাকা এবং সুজন রায়ের বাড়ি থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, ১০০ ভরি রূপা এবং ১.৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। আহত চারজনকেই আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রেফতারকৃত সুজন উপজেলার আগুয়ান্দী গ্রামের হোসেনের পুত্র। তার নামে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে রাতেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাত গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পুলিশ চেষ্টা করছে। ডাকাত প্রতিরোধে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হচ্ছে এবং জনগণকে নিজ নিজ এলাকায় পাহারা দেওয়ার জন্য উদ্ভুদ্ধ করা হচ্ছে।”






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy