নিরাপত্তার জন্য ‘গানম্যান’ পেলেন প্রথম আলো-ডেইলি স্টার সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল

2025-12-22T15:30:22+00:00
2025-12-22T15:30:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নিরাপত্তার জন্য ‘গানম্যান’ পেলেন প্রথম আলো-ডেইলি স্টার সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:৩০ পিএম   (ভিজিট : ১১৮)
X

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। 

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি ১৭ জনকে গ্রেপ্তার করেছে। পত্রিকা দুইটির সম্পাদকের নিরাপত্তার জন্য গানম্যান দেওয়া হয়েছে এবং তাদের বাসায় নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। 

ময়মনসিংহে পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনাতেও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। 

উপদেষ্টা বলেন, আগামী ২৫ ডিসেম্বর  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ডেভিল হান্ট ফেইজ-২ অপারেশনের অংশ হিসেবে ২০০০ চেকপোস্ট বসানো হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন যানবাহন (প্রাইভেট কার, মোটরসাইকেল, ইত্যাদি) তল্লাশি করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলছে। নির্বাচন উপলক্ষ্যে পুলিশের প্রশিক্ষণ তিন ভাগের দুই ভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy