প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৪ পিএম (ভিজিট : ১১৫)

X
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি-২ (ঝালকাঠি ও নলছিটি) আসন থেকে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মমিন উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো: হেলাল খান, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মাহেব হোসেন, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আক্কাস সিকদার, শহর বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নাসিমুল হাসান, সহকারী পাবলিক প্রসিকিউটর ফয়সাল খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরদার এনামুল হক এলিন, যুবদলের আহ্বায়ক শামিম তালুকদারসহ দলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মীরা।
মনোনয়ন সংগ্রহ উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।