মানিকছড়ি দারুল আবরার মাদরাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পাঞ্জারামপাড়া বটতল এলাকায় প্রতিষ্ঠিত দারুল আবরার বালক-বালিকা মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের মাঝে

2025-12-22T15:45:21+00:00
2025-12-22T15:45:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মানিকছড়ি দারুল আবরার মাদরাসায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম   (ভিজিট : ৩০)
X

খাগড়াছড়ির  মানিকছড়ি উপজেলার পাঞ্জারামপাড়া বটতল এলাকায় প্রতিষ্ঠিত দারুল আবরার বালক-বালিকা মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় মাদরাসা অডিটোরিয়ামে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও মুফতি মাঈন উদ্দিন জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা ফরিদ উদ্দিন, হাফেজ ক্বারী মোহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, হাফেজ ওমর ফারুক, মাওলানা দিদারুল আলম কাসেমী, মাওলানা বশির উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম কাইয়ুম, হাফেজ শরিফুল ইসলাম ও হাফেজ ওসমান গনি।

আলোচনা শেষে মাদরাসার বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এর আগে শিক্ষার্থী অতিথিদের সামনে সহিহ শুদ্ধস্বরে হামদ-নাত ও কেরাত উপস্থাপন করে।

পরে দোয়া মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয় আনুষ্ঠানিকতা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy