হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে- এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল

2025-12-22T16:11:54+00:00
2025-12-22T21:57:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:১১ পিএম  আপডেট: ২২.১২.২০২৫ ৯:৫৭ পিএম  (ভিজিট : ১১০)
X

শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারী দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে- এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মূল আসামি কোথায় আছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এখন যদি... কোথায় আছে জানলে তো তাকে ধরেই ফেলতাম। যদি আমাদের কাছে ওইরকম নিউজটা থাকত, তাহলে তো ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে। বাট আমরা এক্সজ্যাক্ট লোকেশন যদি জানতে পারতাম, তাহলে তো...।’

যদি ওই আসামি বিদেশে গিয়েও থাকে, সেটা বৈধপথে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘সে বৈধ পথে যায়নি। এখন অবৈধ পথে গেছে কিনা; এটা তো আমি বলতে পারব না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘হাদির হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এরইমধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত ১০ জনকে যৌথবাহিনী অর্থাৎ পুলিশ, র‍্যাব, বিজিবি গ্রেপ্তার করেছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডের মূলহোতা ফয়সাল করিমের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, মা ও বাবা, শ্যালক ওয়াহিদ আহমেদ ও শিপু এবং মোটরসাইকেল মালিক আব্দুল হান্নান।

গতকাল সারাদিন গুঞ্জন চলছে যে আপনি পদত্যাগ করছেন, এ বিষয়ে এখন কী বলবেন, প্রশ্নে তিনি বলেন, ‘পদত্যাগ করলে তো আর এখানে বসতাম না।’

দেশে নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ রাজনীতিবিদকে একজন করে গানম্যান দেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন যারা ইসে আছে... আমরা কিন্তু আপনারা জানেন, যারা হিটলিস্ট বা ভালনারেবল (ঝুঁকিপূর্ণ), তাদের আমরা অলরেডি হাতিয়ার... গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আর এটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো আছে— ডিজিএফআই, এনএসআই এবং এসবি— তারা নিজেরা বসে কারা কারা ভালনারেবল, তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়নি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy