সেই দিপুর পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহে তারাকান্দায় উপজেলায় দিপু চন্দ্র দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসলেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান।সোমবার (২২ ডিসেম্বর)

2025-12-22T16:24:00+00:00
2025-12-22T16:24:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেই দিপুর পরিবারের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম   (ভিজিট : ১৪৯)
X

ময়মনসিংহে তারাকান্দায় উপজেলায় দিপু চন্দ্র দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে আসলেন জেলা প্রশাসক মো:  সাইফুর রহমান। 

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়া কান্দা গ্রামের বাড়িতে নিহত শ্রমিক দিপু চন্দ্র দাসের বাবা রবি চন্দ্র দাস ও মা শেফালি চন্দ্র দাসের সাথে জেলা প্রশাসক সাইফুর রহমান, তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম নাজমুস সালেহীন সাক্ষাৎ করেন। 

এ সময় জেলা প্রশাসক সাইফুর রহমান নিহত দিপু চন্দ্র দাসের বাবা রবিচন্দ্র দাস এর কাছে নগদ ২৫ হাজার টাকা, ১টি সেলাই মেশিন,শুকনো খাবার, ৬০ কেজি চাল, ৬ কেজি ডাল, ৬ লিটার তেল, ৫টি কম্বল ও রান্না সকল ধরনের প্রসাধনী হাতে তুলে দেন। পরবর্তীতে সকল ধরনের সহযোগিতা করার জন্য আশ্বাস প্রদান করেন।

নিহতের বাবা রবি চন্দ্র দাস বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল দিপু। কয়েক বছর হয়েছে বিয়ে করছে। আমার ছেলেটা কোন অন্যায় করে থাকলে তার একটা হাত পা ভেঙে পুলিশের হাতে তুলে দিতো। তাওতো আমার ছেলেটা প্রাণে বাঁচতো। এ ভাবে ছেলের মৃত্যু কোনদিন কল্পনাও করিনি।

নিহতের স্ত্রী মেঘনা রানী বলেন, আমার একমাত্র সন্তান বাবা হারা হয়েছে। অভাবের সংসারে কোথায় গিয়ে দাঁড়াবো। হত্যার যেনো বিচার হয় এটাই চাওয়া।

এদিকে সোমবার সকাল ১১টায় ভালুকায় গার্মেন্টস কর্মী দিপু দাসকে মিথ্যা ও ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে তারাকান্দা উপজেলার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্ট ও উপজেলার পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। 

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, তারাকান্দা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি ভিজন রায় ভৌমিক রতন, সদস্য সচিব রনজিত শর্মা সরকার কাঞ্চন প্রমুখ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy