রাউজানে পুলিশের অভিযানে গুলিসহ অস্ত্র উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

রাউজান থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি এলজিসহ ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ

2025-12-22T16:32:03+00:00
2025-12-22T16:32:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাউজানে পুলিশের অভিযানে গুলিসহ অস্ত্র উদ্ধার
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৪:৩২ পিএম   (ভিজিট : ১১৫)
X

রাউজান থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ২টি দেশীয় তৈরি এলজিসহ ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযান পরিচালনা করা হয় ২১ ডিসেম্বর দিবাগত রাতে নোয়াজিষপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহর কাজীর বাড়িতে। ওই বাড়ির বাসিন্দা পলাতক আসামি নুরুল আমীন প্রকাশ কালুকে ধরতে তার বসতঘরে  অভিযান পরিচালনা করা করা কালে টিনসেড ঘরের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকানো অবস্থা থেকে অস্ত্র ২টিসহ গুলি উদ্ধার করা হয়। অভিযানের টের পেলে আসামি নুরুল আমীন পালিয়ে যায়।

পুলিশের বক্তব্যে পলাতক আসামি তার হেফাজতে থাকা অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে নোয়াজিষপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত ছিল। এই ঘটনায় এসআই  খোরশেদ আলম বাদী হয়ে রাউজান থানায় অস্ত্র আইনে আসামীর বিরুদ্ধে একটি  নিয়মিত মামলা রুজু করেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর  আসামি নুরুল আমীন জনৈক মোঃ জাহেদ নামের এক ব্যক্তিকে পায়ে গুলি করে গুরুতর আহত করেছিল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy