গোপালগঞ্জে আ.লীগের ৯ নেতার পদত্যাগ

মুকসুদপুর উপজেলা প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর

2025-12-22T17:13:35+00:00
2025-12-22T17:13:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে আ.লীগের ৯ নেতার পদত্যাগ
মুকসুদপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৫:১৩ পিএম   (ভিজিট : ১০২)
X

গোপালগঞ্জের মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন- মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু চন্দ্র বিশ্বাস, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. ইমারত শেখ, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন শেখ ও খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৭নং ওয়ার্ডের সহসভাপতি বৃন্দাবন বিশ্বাস।

এ ছাড়া খান্দারপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দুলাল শেখ, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সহসভাপতি মো. ইমারত খোন্দকার, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন রাকিব, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সভাপতি মোক্তার ফকির পদত্যাগ করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. বিল্লাল শরীফ জানান, মুকসুদপুরের খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে আমরা স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ পদবি থেকে পদত্যাগ করছি।

সোমবার থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy